পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজ ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ঘটনাবলি
১৪৯৪ – ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।
১৫৯৯ – লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।
১৭৬০ – নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হন।
১৭৬৪ – বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।
১৭৭৪ – কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৭৯২ – ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৩৩ – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্ধোধন করা হয়।
১৮৬২ – আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।
১৯১৮ – উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।
১৯৩৪ – প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।
১৯৩৫ – হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।
১৯৩৬ – স্পেন সরকার ফ্রান্কো ফ্যাসিবাদী ব্যক্তিদের চালানো সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেনাদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করেন। ৫৪টি দেশের প্রায় ৪০ হাজার জন কমিউনিস্ট পার্টির সদস্য এবং প্রগতিশীল ব্যক্তি স্বতঃস্ফূর্তে স্পেনে আসেন।
১৯৫৫ – কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।
১৯৫৬ – ফ্রান্স, ব্রিটেন ও ইহুদিবাদি ইসরাইলের প্রধানমন্ত্রী মিশরে হামলার বিষয়ে আলোচনার জন্য গোপনে বৈঠক করে।
১৯৭৩ – সতের দিনব্যাপী চলতে থাকা আরব-ইসরাইল চতুর্থ যুদ্ধের অবসান হয়। ইসরায়েলের সঙ্গে মিসর ও সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বেনিন।
১৯৭৫ – যোয়াত কার্লোসকে স্পেনের রাজা বলে ঘোষণা করা হয়।
১৯৭৮ – তৎকালীন চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন। পর দিনে টোকিওতে চীন-জাপান শান্তিপূর্ণ মৈত্রী চুক্তির অনুমোদন পত্র বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৮০ – ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৯৩ – রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।
১৯৯৫ – জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি
জন্ম
১৫১১ – এরাসমুস রাইনহোল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
১৮১১ – ফ্রান্ৎস লিস্ট, ঊনবিংশ শতকের হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ।
১৮১৮ – লিকন্টে ডি লিসলে, ফরাসি কবি ও লেখক।
১৮৭০ – ইভান বুনিন, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।
১৮৮১ – ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৮৮৭ – জন রিড, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা।
১৯০০ – আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯০১ – মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরী, প্রখ্যাত লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক।
১৯০৩ – জর্জ ওয়েলস বিডেল, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জেনেটিসিস্ট।
১৯১৯ – ডোরিস লেসিং, নোবেল পুরস্কার বিজয়ী ইরানি বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৯৩৮ – ডেরেক জ্যাকবির, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৯৪৪ – খুরশিদ আলম, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৪৭ – দীপক চোপড়া, ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।
১৯৪৮ – ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনড্রিক।
১৯৫০ – ময়ুখ চৌধুরী, বাংলাদেশি কবি, সমালোচক ও গবেষক।
১৯৫১ – বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব।
১৯৫২ – জুলি ড্যাশ, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৬ – ভ্যালেরিয়া গলিনো, ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
১৯৭০ – উইনস্টন বগারডে, ডাচ ফুটবলার।
১৯৮৫ – হাদিসে, তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।
১৯৮৮ – পরিনীতি চোপড়া, ভারতীয় অভিনেত্রী।
আরও পড়ুন: আজ কোথায় কী?
মৃত্যু
০৭১৬ – সুলায়মান, দামেস্কের সুলতান।
০৭৪১ – চার্লস মার্টেল, প্রাচীন রাজা।
০৭৬২ – লি পাই আনহুইয়ের তাংথুতে, চীনের থাং রাজবংশের কবি।
১৩৫৬ – আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খোমেনী, ইরানের ইসলামী বিপ্লবের মরহুম ইমাম খোমেনীর বড় ছেলে।
১৯০৬ – পল সেজাঁ, ফরাসি চিত্রশিল্পী।
১৯২২ – খ্যাতনামা হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপচন্দ্র মজুমদার।
১৯২৮ – অ্যান্ড্রু ফিশার, স্কটস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
১৯৫৪ – জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি।
১৯৬৪ – খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
১৯৭৫ – আর্নল্ড টয়েনবী, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক।
১৯৮৬ – আলবার্ট সযেন্ট গ্যরগ্যি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নী। ইয়ে চিয়ান ইং, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
১৯৮৯ – মৌয়াদ রেনে, লেবাননের রাষ্ট্রপতি।
১৯৯২ – ক্লেয়াভন লিটল, আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০০২ – বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।
২০০৫ – অজিতকুমার ঘোষ, প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক।
২০০৭ – ইভ কুরি, ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।
২০১২ – মাইক মরিস, ইংরেজ সাংবাদিক।
২০১৩ – ইয়ান্বারি কাযামা, জাপানি চিত্রকর।


