এবার হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে চ্যাট করা যাবে

এবার হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে চ্যাট করা যাবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে পরিচয় প্রকাশ না করেই নিরাপদে চ্যাট করা যাবে। বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

নতুন ফিচারের নাম ‘রিজার্ভ ইউজার’। এটি প্রোফাইল সেটিংসে যুক্ত হবে। ফিচারটি চালু রাখলে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর অন্যদের থেকে সম্পূর্ণ গোপন থাকবে। অর্থাৎ কেউ আপনার পরিচয় জানতে পারবে না, কিন্তু অনুমোদিত ব্যবহারকারীরাই আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

হোয়াটসঅ্যাপে আসছে ইউজার নেম অপশন। ব্যবহারকারী চাইলে একটি নির্দিষ্ট নাম ও চার অঙ্কের পিন সেট করতে পারবেন। কেউ যদি সেই ইউজার নেম ও পিন জানে, তবেই বার্তা পাঠানো সম্ভব হবে। ফলে অনাকাঙ্ক্ষিত বা অচেনা ব্যক্তির মেসেজ সহজেই নিয়ন্ত্রণে রাখা যাবে।

ফিচারটির সঙ্গে বিশেষ ফিল্টার থাকবে, যা ওয়েবসাইট লিংকসহ কিছু মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক বা সীমাবদ্ধ করবে। উদাহরণস্বরূপ, কোনো বার্তায় ‘WWW’ থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাধা দেওয়া হবে।

মেটা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিটা পর্যায়ে সফল পরীক্ষার পর ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য চালু হবে। সূত্রের খবর, যদি দ্রুত সরবরাহ করা হয়, বর্ষশেষের আগেই সবাই এটি ব্যবহার করতে পারবেন।

Related Articles