কুমিল্লায় উল্টে গেল যাত্রীবাহী বাস, সাংবাদিকসহ আহত একাধিক

কুমিল্লায় উল্টে গেল যাত্রীবাহী বাস, সাংবাদিকসহ আহত একাধিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একটি জাতীয় দৈনিকের চিফ রিপোর্টারও রয়েছেন, যিনি বর্তমানে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি উল্টে যায়।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, একুশে পরিবহনের বাসটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। দুর্ঘটনার পর কিছু সময় উল্টো পথে যান চলাচলের কারণে সামান্য যানজট সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Related Articles