কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারকে চাপা : নিহত ৪

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারকে চাপা : নিহত ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা বিশ্বরোডের পদুয়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের উপর পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকার আরোহী।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা বিশ্বরোডের পদুয়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্বরোডের পদুয়া বাজার-সংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে পৌঁছালে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানটি উল্টে গিয়ে ঢাকাগামী প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারের চার যাত্রী প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি দল প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

সূত্র : ইউএনবি

Related Articles