গাবতলীতে বস্তিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাবতলীতে বস্তিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের একটি বস্তিতে বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

Related Articles