পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর বেলা ১টা ১০ মিনিটের দিকে আবার চলাচল শুরু হয়।
পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল ত্রুটি শনাক্ত করে দ্রুত সমাধান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম বলেন, বেলুন আটকে যাওয়ার কারণেই সাময়িকভাবে চলাচল বন্ধ ছিল। দ্রুত সমস্যা সমাধান করা হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটছে, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।


