দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা, আহত ৪

দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা, আহত ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায়।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর। এ ঘটনার সময় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত ছিল।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানি বাহিনী। তবে দুবাই বিমানবন্দরে কেন হামলা চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

সংযুক্ত আরব আমিরাত হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Related Articles