দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নঈমুদ্দিন সেন্টু (৫৫) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তার নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সাহেব প্রতিদিনের মত নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় ৮/১০ দুর্বৃত্ত মোটর সাইকেল যোগে এসে সরাসরি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে এবং বেশ কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। এরপর আমরা চেয়ারম্যান সাহেব কে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুর ভাতিজা শিহাব সরকার জানান, এলাকার একটি পক্ষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে চেয়ারম্যান সাহেবের মতপার্থক্য চলছিল। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেছেন।

দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles