বান্দরবানে ৭ তামাক শ্রমিককে অপহরণ, শুরু যৌথ বাহিনীর অভিযান

বান্দরবানে ৭ তামাক শ্রমিককে অপহরণ, শুরু যৌথ বাহিনীর অভিযান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বান্দরবানের লামায় সাত তামাক শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বমুখাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন মো. আমিন (৩৫) মো. আলেক্স জোহার (৩৫) মো. শফি আলম (৩২) মো. সাকিব (১৪) মো. জাভেদ (২৬) আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরই ইউনিয়নের গজালিয়া আর্মি ক্যাম্প থেকে ২৩ কিলোমিটার দূরে বমুখালের তিনটি তামাকের খামার বাড়ি থেকে সাত তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে রাত ১২ টার দিকে লাঠি হাতে নিয়ে বেশ কয়েকজন দুর্বৃত্ত তামাকের খামার বাড়িতে আসে।

অপহরণের খবর পাওয়ার পর তাদের উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বমু খাল এলাকা থেকে সাত জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব জানান, সাতজনকে অপহরণের খবর পেয়েছি। জেএসএস সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে শুনেছি। তবে অপহৃত একজনের মোবাইল ফোনে বাগানের মালিকের সাথে কথা হয়েছে সন্ধ্যার মধ্যে কিছু একটা জানাবে বলছে। তবে তাদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে।

Related Articles