পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুধু মার্কিন নাগরিকত্ব থাকার কারণে আলেকজান্ডারের মুক্তি নিশ্চিত হওয়া লজ্জাজনক ও অপমানজনক। একজন ইসরাইলি সৈনিকের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ মর্মান্তিক বিষয়।
গাজায় বন্দি থাকা মার্কিন-ইসরাইলি নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র সরাসরি হামাসের সাথে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করায় ইসরাইলি বিরোধী দলীয় নেতারা একে নেতানিয়াহুর কূটনৈতিক ব্যর্থতা বলছেন।
ইয়েশ আতিদ দলের নেতা ইয়ার ল্যাপিড বলেন, ‘এটি লজ্জাজনক কূটনৈতিক ব্যর্থতা। অপহৃতরা আমাদের, তাদের ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।’
রেজিলিয়েন্স পার্টির নেতা বেনি গ্যান্টজ বলেন, ‘সরকারের কোনো উদ্যোগ বা দায়িত্ববোধ নেই। নেতানিয়াহুকে দায়িত্ব পালন করতে হবে।’
ডেমোক্র্যাটিক পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ‘শুধু মার্কিন নাগরিকত্ব থাকার কারণে আলেকজান্ডারের মুক্তি নিশ্চিত হওয়া লজ্জাজনক ও অপমানজনক। একজন ইসরাইলি সৈনিকের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ মর্মান্তিক বিষয়।’
বিরোধীদের মতে, একটি ব্যাপক বন্দিমুক্তি চুক্তি ছাড়া এই পদক্ষেপ যথেষ্ট নয়।
সূত্র : আল জাজিরা


