সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। ইয়ার্ড কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে মেসার্স এস এন কর্পোরেশন শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিপইয়ার্ডের পাম্প রুম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে।

কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

Related Articles