সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন

সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার (৭ জুন) দেশটিতে জিলহজ মাস শুরু হচ্ছে এবং আগামী ১৬ জুন, সোমবার (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবে বৃহস্পতিবার একাদশ মাস জিলকদের ২৯তম দিন ছিল।

হিজরি সনের হিসাব অনুযায়ী, হিজরি ক্যালেন্ডারে জিলকদ সবশেষ মাস। এটি মুসলমানদের পবিত্র হজের মাস। এ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে হজের খুতবা দেয়া হয়। এবার আরাফাতের দিন রোববার (৯ জিলহজ) হবে।

‍সূত্র: গালফ নিউজ

Related Articles