হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

বুধবার রাতে মাধবপুর উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একাধিক টহলদল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

এছাড়াও, উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং রেল যোগাযোগ দ্রুত পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করছে বিজিবি।

Related Articles