পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উত্তর ইউনিয়নের আমোদাবাদ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কিশোর জিসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিসান (১৫) আজমপুর গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে কিশোর জিসান মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে আমোদাবাদ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কিশোর জিসান গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


