আল্লাহ তায়ালা বলেন: “আর সাজদাহ কর ও (আমার) নিকটবর্তী হও।” [সূরা আল-‘আলাক, আয়াত: ১৯]
অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় কর এবং সমস্ত সৎ কাজের মাধ্যমে তাঁর নৈকট্য লাভ কর, আর সৎ কাজের মধ্যে আল্লাহর জন্য সাজদাহ হচ্ছে সবচেয়ে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “বান্দা স্বীয় রবের সবচেয়ে নিকটবর্তী হয় সাজদাহ অবস্থায়। অতএব, তোমরা সাজদায় বেশি-বেশি দো‘আ কর।” (সহীহ মুসলিম ও নাসাঈ)
প্রিয় পাঠক! দেখুন সালাতই হচ্ছে আপনার ও আল্লাহর মাঝে সম্পর্ক গড়ার সবচেয়ে বড় মাধ্যম। অতএব, আপনি যদি চান তবে আল্লাহর উদ্দেশ্যে (সালাতের মাধ্যমে) বেশি-বেশি সাজদাহ ও রুকুর মাধ্যমে এ সম্পর্ক বৃদ্ধি করুন। এ জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বেশি-বেশি দো‘আ করার ওসীয়ত করেছেন।
আজ সোমবার, ৩ জুন, ২০২৪ (২০ জ্যৈষ্ঠ, ১৪৩১ বাংলা, ২৫ জিলকদ, ১৪৪৫ হিজরি)।
দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি–
- জোহর: ১১:৫৮-৪:৩৬ মিনিট
- আসর: ৪:৩৭-৬:৪২ মিনিট
- মাগরিব: ৬:৪৬-৮:০৮ মিনিট
- এশা: ৮:০৯-৩:৩৯ মিনিট
- ফজর: ৩:৪৪-৫:১০ মিনিট
- সূর্যাস্ত: ৬:৪০-০৬:৪৩ মিনিট
- সূর্যোদয়: ০৫:১১-৫:২৫ মিনিট
- তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩:৩৯ মিনিট
- ইশরাক: ৫:২৬-১১:৫১ মিনিট
- চাশত: ৮:৩৯-১১:৫১ মিনিট
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে।
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট


