পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) নিষিদ্ধ করে দেয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ এমএমএ নিষিদ্ধের নির্দেশ দিয়েছে। এই খেলাটির সাথে ইসলামের কোনো সাংঘর্ষিকতা আছে কিনা, সেটি আগে যাচাই-বাছাই করা হয়েছে। এরপর এটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ‘যাচাই-বাছাইয়ে দেখা গেছে, শরিয়তের দৃষ্টিতে এটি একটি সমস্যাযুক্ত খেলা। ইসলামের যে শিক্ষা রয়েছে সেটির সাথে বিভিন্ন দিক দিয়ে এটি সাংঘর্ষিক। এ কারণে আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সূত্র : ডন


