ঈদে সড়ক তদারকিতে ৫ কর্মকর্তা পাচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

ঈদে সড়ক তদারকিতে ৫ কর্মকর্তা পাচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন ঈদকে সামনে রেখে প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব অমিত রায়, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব দীপ জন মিত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পলাশ কুমার দেবনাথ এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারী।

ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের বিষয়ে সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী তাদের নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্তি প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ১৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করবেন। ওইদিন থেকেই তারা দায়িত্ব পালন শুরু করবেন এবং ২৪ মার্চ পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

Related Articles