কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দিনগত রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনোহারখালী এলাকায় অবৈধ অস্ত্র বহনের সংবাদ পাওয়া যায়। এতে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া না গেলেও ওই এলাকায় তল্লাশী করে ১টি এক নলা বন্ধুক, ১টি শটগান ও ৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles