খুলনায় গুলিতে যুবক নিহত

খুলনায় গুলিতে যুবক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা মহানগরীর হাজী মহসিন রোডে দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হত্যা করেছে বলে ধারণা পরিচিতদের।

নিহত সোহেল রঙমিস্ত্রীর কাজ করতেন। তার ৫ বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে। নগরীর বাবুখান রোডে ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয়রা জানান বুধবার রাতে খুলনা নগরীর হাজী মহসিন রোডে কিশোর গ্যাং দুই গ্রুপের দ্বন্দের মাঝে পিঠে গুলিবিদ্ধ হন মো. সোহেল। জীবন বাঁচাতে রক্তাক্ত অবস্থায় দৌড়ে একটি গলিতে আশ্রয় নেন তিনি। একটি বেসরকারী হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচার দাবী করেন স্থানীয়রা।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. মুনীর উল গিয়াস বলেন, বাবুখান রোড দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল হাজী মহসিন রোডের আরজান আলী লেনের মাথায় আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি করে। গুলি তার পেটের বামপাশ দিয়ে বের হয়ে যায়। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালু রয়েছে।

Related Articles