পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী পানীয় গাওয়া বা আরবীয় কফি। এটি বর্তমানে কফিপ্রেমীদের কাছে সেরা এক পানীয় হয়ে উঠছে।
গাওয়া মূলত বিভিন্ন প্রকার মশলার মিশ্রণ। দেখতে গোল্ডেন কালারের হয়ে থাকে। শাহী মসলার মিশ্রণ থাকার কারণে এটি অত্যন্ত সুগন্ধময়। দেখতে চা কিংবা কফির মতো হলেও এর স্বাদ সম্পূর্ণ অন্যরকম।
আরবে সাধারণত খেজুর অথবা অন্য কোনো মিষ্টি ফলের সাথে এ পানীয় অতিথিকে দেয়ার চল রয়েছে। আপনিও চাইলে বাড়িতে রাখতে পারেন গাওয়া কফি।
উপকারিতা
১। আরবের জনপ্রিয় এ পানীয় খাওয়ার সঙ্গে সঙ্গেই অলসতা আর ঘুম ঘুম ভাব দূর হবে আপনার।
২। মাথাব্যথা ও ঝিমুনিভাব কমিয়ে শরীরকে চাঙা কর তুলতে এ পানীয় অতুলনীয়।
৩। দীর্ঘ সময় কাজ করার শক্তি জোগায়।
৪। গাওয়া শরীরের অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমাতে সাহায্য করে।
৫। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যানসারসহ আরও অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
আরবীয় কফি ‘গাওয়া’ স্বাদ ও পুষ্টিগুণে অনন্য। ছবি: সংগৃহীত
রেসিপি
গাওয়া কফি তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গাওয়া কফি তৈরির জন্য আগেই বাজার থেকে কিনে আনুন গাওয়া কফি। অভিজাত শপিংমলগুলোতে একটু ঢুঁ মারলেই পেয়ে যাবেন আরবীয় এ কফির ঠিকানা। গাওয়া কফির সঙ্গে আরও প্রয়োজন হবে গরম পানি ২ কাপ, গাওয়া কফির গুড়া ১/৪ টেবিল চামচ, ছোট এলাচ ১টি।
যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে ২ কাপ পানি ঢেলে খুব বেশি করে ফুটিয়ে ১ কাপ করে নিয়ে নামিয়ে নিন। সেই ফুটন্ত পানিতে গাওয়া কফির গুঁড়া ও এলাচ দিয়ে পাত্রের ঢাকনাটি বন্ধ করে দিন। ১ মিনিট অপক্ষো করে কাপে তৈরি করা কফি ঢেলে পরিবেশন করুন।
মনে রাখবেন, গাওয়া কফি তৈরিতে কখনই চিনি বা দুধ মেশাবেন না। চিনি বা দুধ মেশালে গাওয়া কফির আসল স্বাদ থেকেই আপনি বঞ্চিত হবেন।


