গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললো হামাস

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললো হামাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দীর্ঘ ১৫ মাস ধরে গাজায় চলা নৃসংসতায় প্রায় সাড়ে ৪৬ হাজার মানুষের প্রাণহানির পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিবদমান দুই পক্ষ ইসরাইল ও হামাস। যুদ্ধবিরতি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

আলজাজিরার বরাতে জানা যায়, যুদ্ধবিরতির সিদ্ধান্তের ব্যাপারটিকে ফিলিস্তিনি লোকদের ধৈর্য্যের ফল হিসেবে উল্লেখ করেছে হামাস। সংগঠনটির ভাষায়, ‘যুদ্ধবিরতি চুক্তিটি আমাদের মহান ফিলিস্তিনি জনগণের অবিচল ধৈর্য্য এবং গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে আমাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ফল। এটা আমাদের জনগণের মুক্তির আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথ প্রশস্ত করেছে।’

যুদ্ধবিরতির সিদ্ধান্তে মধ্যস্থতা করছে তিনটি দেশ—কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জানুয়ারি) রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এ সময়সীমা তিনি জানান।

এই যুদ্ধ শেষ হবে আশা করে কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমাদের কাজ অব্যাহত থাকবে। সব পক্ষ যে প্রতিশ্রুতি দিযেছে তা নিশ্চিত করার জন্য কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।

Related Articles