গাজায় ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধের সমাপ্তি হবে বলে মনে করছেন ট্রাম্প

গাজায় ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধের সমাপ্তি হবে বলে মনে করছেন ট্রাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট এর আগেও গাজায় যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার এমন প্রতিশ্রুতির পরও গাজায় কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, এমনকি ইসরাইলি অবরোধের শিকার ফিলিস্তিনি জনগোষ্ঠীর কাছে মানবিক সাহায্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ শুরু হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় উপত্যকায় ইসরাইলের যুদ্ধ বন্ধ করা উচিত। কারণ প্রতিদিন বেসামরিক নাগরিক হত্যা, সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা এবং বোমাবর্ষণে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলের সৃষ্ট দুর্ভিক্ষে আন্তর্জাতিক ক্ষোভ বাড়ছে।

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এর একটি যথেষ্ট ভালো, চূড়ান্ত সমাপ্তি হবে।’

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও গাজায় যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার এমন প্রতিশ্রুতির পরও গাজায় কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, এমনকি ইসরাইলি অবরোধের শিকার ফিলিস্তিনি জনগোষ্ঠীর কাছে মানবিক সাহায্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ শুরু হয়নি।

ট্রাম্প প্রশাসন ইসরাইলকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প বলেন, ‘এর শেষ হওয়া দরকার, কারণ ক্ষুধা আর অন্যান্য সমস্যার মধ্যে মানুষ নিহত হচ্ছে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছিলেন, যা কার্যত জাতিগত নির্মূলের শামিল ও মানবতাবিরোধী অপরাধ।

গতকাল সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। ঘটনাটি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমি আসলে এ নিয়ে খুশি নই। আমি এটা দেখতে চাই না। একইসাথে আমাদের অবশ্যই এই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’

এরপর ট্রাম্প আলোচনার বিষয় ঘুরিয়ে গাজায় আটক বাকি ইসরাইলি পণবন্দীদের মুক্ত করার প্রচেষ্টার কথা বলেন।

সূত্র : আল জাজিরা

Related Articles