গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ১০

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি সাম্পান হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ড্রাইভার মো. মন্টু মিয়া (৫৫) এবং সুপারভাইজার আরিফ হোসেন (৪৫)। আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনকে কাশিয়ানী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে সাম্পান হাইওয়ে রেষ্টুরেন্টে পাকিং করার সময় পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাসচালক ও সুপারভাইজার। এসময় কমপক্ষে ১০জন আহত হয়। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়।

কাশিয়ানী ভাটিয়া পাড়া হাইওয়ে থানার এস আই মো. রোমান মোল্লা বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কয়েকজ আহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles