ছুটির দিনেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান দ্বিতীয়

ছুটির দিনেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান দ্বিতীয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ছুটির দিনেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস। শুক্রবার সকাল ১০টা ২৩ মিনিটে শহরটির স্কোর দেখা গেছে ২৬১ এবং বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় অবস্থান দ্বিতীয়।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৬১৭, যা বিপজ্জনক বলে ধরা হয়।

তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৩০; চতুর্থ স্থানে ঘানার আক্রা, স্কোর ২২২; পঞ্চম স্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৬৭; ষষ্ঠ স্থানে পাকিস্তানের করাচি, স্কোর ১৮৫; সপ্তম ইরাকের বাগদাদ, স্কোর ১৭৪; অষ্টম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭২; নবম স্থানে ভারতের কলকাতা, স্কোর ১৭১ এবং দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ১৬৯।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

Related Articles