পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর ৯ম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৬হি./২০২৫ ঈ.-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
গত ২০ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড মিলনায়তনে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়সাল ওমর ফারুক বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলীর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।
বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি আব্দুর রহিম কাসেমী, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊস দা. বা. এর প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশ থেকে উক্ত কেন্দ্রীয় পরীক্ষায় ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। শতভাগ পাশের হারের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে প্রথম বিভাগ মুমতায অর্জন করেছেন ২৪ জন পরীক্ষার্থী। ফযীলত মারহালায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে অনন্য নজীর স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষার্থীদের ঈর্ষান্বিত সাফল্যে জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ দা. বা. গভীর আনন্দ প্রকাশ করেছেন।
নিম্নে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষাতে প্রত্যেক মারহালায় মেধা তালিকায় যারা আছেন তাদের নাম উল্লেখ করা হলো:
মারহালা ভিত্তিক মেধা তালিকা
মারহালা— ইফতা
১ম. মো: হায়দার আলী — আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম। গড়: ৮৮.৮৩%। বিভাগ: মুমতায।
২য়. মো: আবরারুল হক সিদ্দিকী — আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম। গড়: ৮৬.৬৭%। বিভাগ: মুমতায।
৩য়. মো: ইসমাঈল হুসাইন — আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম। গড়: ৮৪.৬৭%। বিভাগ: মুমতায।
মারহালা— ফযীলত (বালক)
১ম. মো: রবিউল আউয়াল — জামিআ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া। গড়: ৮৮.৮৭%। বিভাগ: মুমতায।
২য়. মাহমুদুল্লাহ রিয়াদ — জামিআ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া। গড়: ৮৭.১২%। বিভাগ: মুমতায।
৩য়. সাদ বিন মারুফ — জামিআ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া। গড়: ৮৩.৩৭%। বিভাগ: মুমতায।
মারহালা— সানাবিয়া উলইয়া (বালক)
১ম. মো: মিফতাহুল জান্নাত নাঈম — আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম। গড়: ৯১.৮৭%। বিভাগ: মুমতায।
২য়. মুহাইমিন নিজামী — আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম। গড়: ৮৮.৬২%। বিভাগ: মুমতায।
৩য়. খন্দকার নাঈমুর রহমান — জামিআ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া। গড়: ৮৬.৩৭%। বিভাগ: মুমতায।
মারহালা— মুতাওয়াসসিতা (বালক)
১ম(ক). মো: যোবাইর ইসলাম জুয়েল — জামিয়া ইসলামিয়া সৈয়্যদ আহমাদিয়া টাঙ্গাইল। গড়: ৯৫.৪৩%। বিভাগ: মুমতায।
১ম(খ). মো: মুযযাম্মিল মেসবাহ — জামিয়া কাুসিমুল উলুম মাদরাসা, ময়মনসিংহ। গড়: ৯৫.৪৩%। বিভাগ: মুমতায।
২য়. ইউসুফ বিন বশির — জামিআ মাদানিয়া আসআদুল উলূম, খুলনা। গড়: ৯২.৮৬%। বিভাগ: মুমতায।
৩য়. মো: ইমরান হুসাইন — জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া, কিশোরগঞ্জ। গড়: ৯১.৮৬%। বিভাগ: মুমতায।
মারহালা— ইবতিদাইয়্যাহ (বালক)
১ম. ইশতিয়াক মুহাম্মদ মুহিব — জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদরাসা, যশোর। গড়: ৯৩.৪২%। বিভাগ: মুমতায।
২য়. মো: ওমর সোয়াদ — আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা। গড়: ৯০%। বিভাগ: মুমতায।
৩য়. মো: মুজাহিদ হোসেন — জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদরাসা, যশোর। গড়: ৮৮.৫৭%। বিভাগ: মুমতায।
মারহালা— হিফজ (৩০ পারা)
১ম(ক). মো: শফিকুল ইসলাম — কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ঢাকা। মোট নম্বর: ১৯৯। বিভাগ: মুমতায।
১ম(খ). আঃ রহমান বিন জসিম — নুরুল কুরআন মাদরাসায়ে আবু বকর (রা.) ও এতিমখানা। মোট নম্বর: ১৯৯। বিভাগ: মুমতায।
২য়(ক). মুতাসিম বিল্লাহ — গিরদা মদীনাতুল উলূম মাদরাসা, নারায়নগঞ্জ। মোট নম্বর: ১৯৮.০৫। বিভাগ: মুমতায।
২য়(খ). আফীফা বারিরাহ — মারকাযুল মাআরিফ মহিলা মাদ্রাসা, ঢাকা। মোট নম্বর: ১৯৮.০৫। বিভাগ: মুমতায।
৩য়(ক). মুসাম্মাত নুসাইবা — ইকরা তাহফিজুল কুরআন মাদরাসা। মোট নম্বর: ১৯৮। বিভাগ: মুমতায।
৩য়(খ). মো: আনাস বিন জাবের — মাদরাসাতুন নূর আল ইসলামিয়্যাহ আল মাদানিয়্যাহ, ঢাকা। মোট নম্বর: ১৯৮। বিভাগ: মুমতায।
📌 মেধা তালিকায় জামিআ ইকরা বাংলাদেশের গৌরবময় স্থানসমূহ:
🔹 ইফতা মারহালা
৭ম স্থান — ১ জন
🔹 ফযীলত (বালক)
মোট ৬ জন: ১ম, ২য়, ৩য়, ৮ম, ১৩তম, ১৫তম
🔹 সানাবিয়া উলইয়া (বালক)
মোট ৭ জন: ৩য়, ৫ম, ৮ম, ৯ম, ১০ম, ১১তম, ১২তম
🔹 কাফিয়া
মোট ৪ জন: ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ
🔹 নাহবেমীর
মোট ১ জন: ৭ম
ফলাফলের পিডিএফ ভার্সন দেখতে এখানে ক্লিক করুন।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।


