জেরুসালেমকে ইসরাইলের অধীনে রাখব : নেতানিয়াহু

জেরুসালেমকে ইসরাইলের অধীনে রাখব : নেতানিয়াহু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি জেরুসালেমকে ইসরাইলের অধীনে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেছেন।

জেরুসালেম দিবস উদযাপন উপলক্ষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ফিলিস্তিনি-প্রধান একটি এলাকায় তার মন্ত্রিসভার বৈঠক করেছেন।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি জেরুসালেমকে ইসরাইলের অধীনে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেছেন।

জেরুসালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে পূর্ব জেরুসালেম দখলের দিনটি উদযাপন উপলক্ষে নেতানিয়াহু সোমবার সেখানকার সিলওয়ানে বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ‘আমরা জেরুজালেমকে ঐক্যবদ্ধ, অখণ্ড ও ইসরাইলি সার্বভৌমত্বের অধীনে রাখব।’

Related Articles