পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে শিশুসহ দুজনের। একই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। রবিবার (৩০ জুন) রাত ১১টার দিকে উপজেলার রণবাঘা এলাকার বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আবদুল গফুরের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের শিশু সন্তান বায়েজিদ (৩)।
শহিদুল ইসলাম আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় নিহত বায়েজিদের বাবা বেলাল হোসেন ও তার মা সাথী খাতুন গুরুতর আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


