ঢাকায় আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঢাকায় আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর হবে।

সংস্থাটির তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করা সম্ভব না হলেও কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles