ঢাকার আকাশ আজ মেঘলা থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার আকাশ আজ মেঘলা থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ জুলাই) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮–১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।

Related Articles