ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল দুজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল দুজনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারসংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন (২২) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল (২৪)।

স্থানীয়দের বরাত পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। একপর্যায়ে তারা জোড় কানন এলাকায় পৌছলে রাত সাড়ে ১০টার দিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত গাড়িচাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles