ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনের ষোলঘর বাসস্ট্যান্ডের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা মোটর সাইকেল চালক জনি(৩০) ও আরোহী রিয়াদ(২৬)কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে কে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর জনির মৃত্যু হয়। তার বাড়ী ঢাকার লালবাগ এলাকার সিরাজুল ইসলামের পুত্র। তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপর গুরুতর আহত রিয়াদকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার বাড়ি ঢাকার ইসলামবাগের চকবাজার এলাকার নাসির খানের পুত্র।

Related Articles