‘তর্কের জেরে’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

‘তর্কের জেরে’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। হত্যার পর ঘটনার আকস্মিকতায় স্ত্রীর লাশের পাশেই বসে ছিল স্বামী শফিকুল ইসলাম (৩৫)।

খবর পেয়ে পুলিশ এসে স্ত্রীর লাশেই পাশ থেকেই ছোরাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে। বুধবার সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর এলাকায় ঐ ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন আগে সিঙ্গাপুর প্রবাসী শফিক দেশে আসেন।

নিহত গৃহবধুর নাম সানোয়ারা বেগম(৩২)। সে ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। ঘাতক শফিক এবং নিহত সানোয়ারা সম্পর্কে খালাতো ভাই-বোন। তাদের সংসারে সুমাইয়া(১১) ও সাদিয়া (৭) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে ঐ দম্পতির ছোট মেয়ে সাদিয়া মায়ের নিষেধ অমান্য করে বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে সাদিয়াকে চড় দেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিক ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগম মারা যান।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles