তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এসময় একটি ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের অধিকাংশ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা ডেইলি স্টারের ফটোজার্নালিস্ট প্রবীর দাশ জানান সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে ট্রেনটি সেখান থেকে গন্তব্যের দিকে যায় বলে জানান তিনি।

দুপুর ১২টা ৭ মিনিটে শিক্ষার্থীরা আরেকটি ট্রেন আটকায়। পরে সেটি সেখান থেকে ট্রেনটি তেজগাঁও স্টেশনের দিকে চলে যায়।

আমাদের সংবাদদাতা জানান, লোহার বার দিয়ে রেললাইন অবরোধ করে রাখা হয়েছে।

সকালে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাব দ্য ডেইলি স্টারকে জানান, তাদের দাবি কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সরবেন না।

Related Articles