থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেলো আনসার

থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেলো আনসার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও আনসার বাহিনীকে দেওয়া হয়েছে।

Related Articles