ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামালপুরে মেলান্দহে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইলিয়াস উদ্দিন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী চুপকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝাউগড়ার ৮নং ওর্য়াডের ইউপি সদস্য মো. আজাহার।

নিহত ইলিয়াস উদ্দিন একই এলাকার মো. মতিন উদ্দিনের ছেলে। তিনি উপজেলার বৈলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইলিয়াস উদ্দিন জুমার নামাজ শেষে বাড়ির পাশে বোরো ধান ক্ষেতে পানি দিতে যায়। এসময় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles