নতুন সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

নতুন সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর গত রাতে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজীয় অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোদি বলেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ড. ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।

তিনি আরো বলেছেন, ভারত বাংলাদেশের সাথে কাজ করার প্রতিশ্রুতি, উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাক্সক্ষার প্রতি বদ্ধপরিকর।

Related Articles