নারায়ণগঞ্জে ফার্নিচারের দোকানে আগুন

নারায়ণগঞ্জে ফার্নিচারের দোকানে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে আগুন লাগে বলে জানান আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে আগুন দেখতে পেয়ে স্থানীয় সবাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাতাসের কারণে ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। পাশের একটি তুলার দোকানেও আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, জালকুড়ি একটি ফার্নিচারের দোকানে আগুনের খবর পেয়ে দ্রুত কাঁচপুর ও আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related Articles