নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ স্লোভেনিয়ার

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ স্লোভেনিয়ার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে ছোট্ট এই আল্পাইন দেশটি বারবারই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। একইসাথে দেশটি ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের ত্রাণ সরবরাহ বৃদ্ধি করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পর এবং জুলাই মাসে দুই কট্টরপন্থী ইসরাইলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর দেশটি এবার এই পদক্ষেপ নিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র স্লোভেনিয়া আগস্ট মাসে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরাইলি-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে, জুলাই মাসে স্লোভেনিয়ার সরকার ইসরাইলে এবং সেখান থেকে অস্ত্র রফতানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর দুই সপ্তাহ পর, ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে ’বিদ্বেষমূলক বক্তব্য’ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনার জন্য অবাঞ্ছিত ঘোষণা করে।

ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে ছোট্ট এই আল্পাইন দেশটি বারবারই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। একইসাথে দেশটি ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের ত্রাণ সরবরাহ বৃদ্ধি করেছে।

সূত্র : রয়টার্স

Related Articles