পবিত্র ২৭শে রমজানের রাত আজ!

পবিত্র ২৭শে রমজানের রাত আজ!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। মুমিন মুসলমানের জন্য এটি আল্লাহপ্রদত্ত এক বিশেষ নেয়ামত। মহান আল্লাহ এ রাতের মাহাত্ম্য বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। (বুখারি, মুসলিম) মুসলমানরা সাধারণত ২৬ রমজান দিবাগত রাত কদরের রাত হিসেবে অধিক সম্ভাব্য ধরে নিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ইবাদত-বন্দেগিতে রত থাকেন।

🔹 লাইলাতুল কদরের মর্যাদা
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন—
“নিশ্চয়ই আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো, মহিমান্বিত কদরের রাত কী? লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম।” (সূরা কদর: ১-৩)

এই রাতে ফেরেশতারা অবতরণ করেন এবং আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। এ রাত ইবাদত করলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। (বুখারি, প্রথম খণ্ড, পৃষ্ঠা-১০)

🔹 কদরের রাতের বিশেষ দোয়া
اللهم إنك عفو تحب العفو فاعف عني
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি।
অর্থ: “হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।” (তিরমিজি, হাদিস: ৩৫১৩)

🔹 পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আয়োজন
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং জাতীয় নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের মসজিদগুলোতে বিশেষ ওয়াজ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে, এবং সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

আসুন, আমরা এ মহিমান্বিত রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করি, ক্ষমা চাই, এবং জান্নাতের দোয়া করি। 🤲

Related Articles