পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের উত্তরাঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার ফলে কমপক্ষে ২৩ জনের মৃত্যু আরো অনেকে আটকা পড়েছেন।

আজ শুক্রবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাকৃতিক দুর্যোগটিতে পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ১৬ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মিরে সাতজন প্রাণ হারিয়েছেন।
সূত্র : বাসস

Related Articles