প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিতঅটোরিকশার চালকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিতঅটোরিকশার চালকরা।

আজ রোববার সকাল ১০টা থেকে এই অবরোধ শুরু হয়। এতে প্রেস ক্লাবের সামনের উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রেস ক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিতরিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।

আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিতঅটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একসাথে রুট পারমিট দিতে হবে।

অন্যদিকে অটোরিকশাচালকদের অবস্থানের পাশেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

Related Articles