পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, দুপুর সাড়ে ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ারের একটি ইউনিট।
বর্তমানে হতাহতদের এবং মাইক্রোবাসটি উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানানো হয়েছে।


