পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে ভূমিকম্পটি। প্রাথমিকভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে।
উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।


