বাংলা একাডেমি পুরস্কার স্থগিত

বাংলা একাডেমি পুরস্কার স্থগিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) অন্তর্বর্তীকালীর সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা ফারুকী আরও লেখেন, ‘পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?’

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘একটা বিশেষ পরিস্থিতিতে এটি স্থগিত করা হয়েছে। বাংলা একাডেমির ওয়েবসাইটে এ বিষয়ে একটি ব্যাখাও দেওয়া হয়েছে।’

Related Articles