পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। সেই সঙ্গে বন্ধ রয়েছে হিলি পানামা পোর্টলিং লিমিটেডের পণ্য লোড-আনলোডসহ কাস্টমসের সকল কার্যক্রম।
বাংলা হিলি সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার।


