ব্যাংকের পর্ষদ সভায় দ্বিমত-পর্যবেক্ষণ লিপিবদ্ধের নির্দেশ

ব্যাংকের পর্ষদ সভায় দ্বিমত-পর্যবেক্ষণ লিপিবদ্ধের নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয় বা এজেন্ডার ওপর আলোচনা ও পরিচালকের কোনো বিষয়ে দ্বিমতসূচক, ব্যতিক্রমী মতামত, সুপারিশ বা পর্যবেক্ষণ থাকলে তা সভার কার্যবিরণীতে যথাযথভাবে অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করতে হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারে বলা হয়, সার্কুলারের ১২.১ (৫) অনুচ্ছেদ অনুয-ায়ী পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হলে তা কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু ব্যাংকসমূহ কর্তৃক অনেক ক্ষেত্রে ঐ নির্দেশ-না পরিপালন করা হচ্ছে না মর্মে পরিলক্ষিত হয়। এছাড়া, অনেক ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয়/এজেন্ডার ওপর উক্ত সভায় যে আলোচনা সংঘটিত হয় এবং পরিচালকগণসহ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষ যে সকল মতামত প্রদান করেন তা সভার কার্যবিবরণীতে যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে, পরিচালনা পর্ষদের সদস্যগণের পর্ষদ ও সহায়ক কমিটির সভায় কার্যকরভাবে অংশগ্রহণ ও অবদান রাখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয় না।

এ প্রেক্ষিতে, ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালনা পর্ষদের সদস্যগণের কার্যকরভাবে অংশগ্রহণ ও অবদান রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নতুন এ নি-র্দেশনা জারি করা হলো। সার্কুলারে আরো বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কি মটির সভায় উপস্থাপিত কোনো বিষয়/এজেন্ডার উপর উক্ত সভায় সংঘটিত আলোচনা এবং কো-ে না পরিচালকের দ্বিমতসূচক/ব্যতিক্রমী মতামত/পর্যবেক্ষণ থাকলে তা সভার কার্যবিবরণীতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। সভায় আলোচিত পরিচালনা পর্ষদ/সহায়ক কমিটির সকল পর্যবেক্ষণ/সুপারিশ কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে:

সভায় উপস্থাপিত কোনো বিষয়/এজেন্ডার উপর কোনো পরিচালক/পরিচালকগণ কর্তৃক ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হলে তা সভার কার্যবিবরণীতে সবিস্তারে লিপিবদ্ধ করতে হবে।

ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক থাকলে, সভায় উপস্থাপিত কোনো বিষয়/এজেন্ডার ওপর বাংলাদেশ-পর্যবেক্ষক কর্তৃক প্রদত্ত মত-মিত/পর্যবেক্ষণ সভার কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

Related Articles