ভারতে ‘মগজখেকো’ অ্যামিবার আক্রমণে ১৮ জনের মৃত্যু

ভারতে ‘মগজখেকো’ অ্যামিবার আক্রমণে ১৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কেরালায় এক বছরে আক্রান্ত ৭০ জন, গবেষকরা সতর্ক করছেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিরল সংক্রামক রোগ ন্যাগ্লেরিয়া ফাওলেরি বা পরিচিত নাম ‘মগজখেকো অ্যামিবা’-র সংক্রমণে এ বছর ইতোমধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।

মিষ্টি ও উষ্ণ পানিতে পাওয়া এ এককোষী অ্যামিবা সাধারণত নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে এবং মস্তিষ্কে ভয়ানক সংক্রমণ ঘটায়, যা চিকিৎসা বিজ্ঞানে প্রাইমারি অ্যামিওবিক মেনিঞ্জিওএনসেফেলাইটিস (PAM) নামে পরিচিত। মৃত্যুহার প্রায় ৯৫ শতাংশ।

ওনাম উৎসবের দিন ৪৫ বছর বয়সী শোভনা নামের এক নারী এ রোগে মারা যান। তিনি কয়েকদিন ধরে মাথাঘোরা, জ্বর ও কাঁপুনিতে ভুগছিলেন।

কেরালায় প্রায় ৫৫ লাখ কুয়া ও ৫৫ হাজার পুকুর থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। এ কারণে সরকার ক্লোরিনেশন কর্মসূচি শুরু করেছে এবং অনেক জলাশয়ে সাঁতার বা স্নান নিষিদ্ধ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে সব জলাশয়কে নিরাপদ রাখা প্রায় অসম্ভব।

চিকিৎসকদের দাবি, অত্যাধুনিক পরীক্ষাগার ও দ্রুত রোগ নির্ণয়ের কারণে প্রাণে বেঁচে যাওয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবুও এখনো চূড়ান্ত কার্যকর ওষুধ নেই।

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, উষ্ণতা বৃদ্ধি ও দীর্ঘায়িত গ্রীষ্ম অ্যামিবার বিস্তার আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে বিরল এই রোগ ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।

Related Articles