ভাসানচরের পথে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

ভাসানচরের পথে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ৫ শতাধিক রোহিঙ্গা। এর আগে সোমবার দুপুর থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। গতকাল রাত ১১টার দিকে উখিয়া থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

অন্যান্য সময়ের চেয়ে এবার ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ-এপিবিএন-সেনাবাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় ছিল। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নৌবাহিনীর জাহাজে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। তিনি বলেন, সোমবার বিকাল থেকে স্বেচ্ছায় ভাসানোর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের ইতিমধ্যে নিবন্ধন কাজ শেষ করেন শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, এবার ২৪ তম দফায় ভাসানোরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫ থেকে ৬ শত জন হতে পারে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। বিগত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল।

Related Articles