ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল

ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভিয়েতনাম থেকে জিটুজি চুক্তির আওতায় ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ-৯ নামক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩রা ফেব্রুয়ারি সম্পাদিত হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো, যার আওতায় এর সর্বশেষ চালানটি দেশে পৌছালো।

চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাহাজে সংরক্ষিত চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

Related Articles