ভিসার মেয়াদ শেষে শেনজেন এলাকায় অবস্থান না করতে কড়া সতর্কবার্তা

ভিসার মেয়াদ শেষে শেনজেন এলাকায় অবস্থান না করতে কড়া সতর্কবার্তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকায় অবস্থিত শেনজেন দেশগুলোর দূতাবাসগুলো এক যৌথ সতর্কবার্তায় নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সদস্য দেশগুলোতে অবস্থান না করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে।

সোমবার সকালে দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করে কেউ যদি মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করেন, তবে তার বিরুদ্ধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এর ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার উচ্চ ঝুঁকি তৈরি হবে। ভবিষ্যতে এ ধরনের আইনি জটিলতা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা এড়াতে পর্যটকদের কঠোরভাবে শেনজেন ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত। এর মধ্যে ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং ৪টি ইইউ-বহির্ভূত দেশ রয়েছে। শেনজেন ভিসার মাধ্যমে একজন ভ্রমণকারী এই দেশগুলোতে ৯০ দিন পর্যন্ত স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। তবে এই নির্ধারিত সময়সীমা অতিক্রম করাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles